Nabadhara
ঢাকারবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজনৈতিক পরিচয় নয়, অপরাধই পুলিশের বিবেচ্য: খুলনা রেঞ্জ ডিআইজি

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
জুলাই ২৬, ২০২৬ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক পরিচয় নয়, বরং অপরাধের ধরন ও প্রমাণই হবে পুলিশের একমাত্র বিবেচ্য বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান।

রোববার (২৬ জুলাই) খুলনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “অপরাধী যে-ই হোক, আইনের চোখে সবাই সমান। রাজনৈতিক পরিচয়, প্রভাব কিংবা অবস্থান বিবেচনায় নিয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

ডিআইজি বলেন, খুলনা রেঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে আরও কার্যকর ও জনবান্ধব করতে আধুনিক প্রযুক্তিনির্ভর পুলিশিং জোরদার করা হচ্ছে। প্রচলিত তদন্ত পদ্ধতির পাশাপাশি গোয়েন্দা তথ্যভিত্তিক কার্যক্রম, ডিজিটাল তথ্য বিশ্লেষণ এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে অপরাধ দমনে নতুন কৌশল গ্রহণ করা হবে।

তিনি জানান, পুলিশের লক্ষ্য শুধু অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নেওয়া নয়; বরং সম্ভাব্য অপরাধ সংঘটনের আগেই তা প্রতিরোধ করা। এ জন্য গোয়েন্দা নজরদারি, তথ্য বিশ্লেষণ, মোবাইল প্রযুক্তি এবং আধুনিক তদন্ত ব্যবস্থার সমন্বয়ে অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

জনগণকে সম্পৃক্ত করে নিরাপদ সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে ডিআইজি বলেন, জনগণের সহযোগিতা ছাড়া টেকসই আইন-শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব নয়। তাই কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে পুলিশের পারস্পরিক আস্থা ও যোগাযোগ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।

গণমাধ্যমের ভূমিকাকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুলিশের কোনো ত্রুটি বা সীমাবদ্ধতা নিয়ে বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সমালোচনা বাহিনীর সেবার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে একটি পেশাদার, মানবিক ও জবাবদিহিমূলক পুলিশ বাহিনী গড়ে তুলতে খুলনা রেঞ্জ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবে।

মতবিনিময় সভায় খুলনা জেলার পুলিশ সুপার মো. তাজুল ইসলামসহ খুলনা রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।