Nabadhara
ঢাকারবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

১৭ বছর মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি: কোটালীপাড়ায় এসএম জিলানী

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
জুলাই ২৬, ২০২৬ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানী বলেছেন, গত ১৭ বছরে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তবে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

রোববার (২৬ জুলাই) কোটালীপাড়া পল্লী উন্নয়ন একাডেমি হলরুমে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসএম জিলানী বলেন, “আমরা আমাদের নেতাকর্মীদের কখনো বলিনি যে, আপনারা ভোটকেন্দ্রে গিয়ে জাল ভোট দেবেন। আমরা বলেছি, ভোটারদের কেন্দ্রে নিয়ে আসবেন। ভোটাররা কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। জনগণের ভোটে নির্বাচিত হয়েই বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করেছে।”

তিনি আরও বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকার গঠনের পর তা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। তিনি বলেন, “প্রধানমন্ত্রী নির্বাচনের আগে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের ঘোষণা দিয়েছিলেন, যা বাস্তবায়ন করা হয়েছে। এছাড়া ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর প্রতিশ্রুতিও বাস্তবায়ন শুরু হয়েছে। বিএনপি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়নে বিশ্বাসী।”

উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদারসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।