Nabadhara
ঢাকারবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রতিবন্ধী নীলার চিকিৎসায় মালয়েশিয়া প্রবাসী এরশাদ মুন্সীর মানবিক সহায়তা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
জুলাই ২৬, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধলাইরচর মধ্যপাড়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী কিশোরী নীলা (১৫)-এর চিকিৎসার জন্য আর্থিক সহায়তার হাত বাড়িয়েছেন মালয়েশিয়া প্রবাসী এরশাদ মুন্সী। গরম তরকারিতে পা ঝলসে আহত নীলা বর্তমানে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

রোববার (২৬ জুলাই) বিকেলে হাসপাতালেই নীলার মা সাজেদার হাতে প্রবাসী এরশাদ মুন্সীর পাঠানো অনুদান তুলে দেন ধলাইরচর এলাকার সমাজসেবক ও ব্যবসায়ী মারুফ শেখ। এ সময় সাদ্দাম ও আইয়ুব আলী উপস্থিত ছিলেন।

প্রবাসী এরশাদ মুন্সী বলেন, “মানবিক দায়িত্ববোধ থেকেই নীলার চিকিৎসার জন্য সামান্য সহযোগিতা করেছি। নীলার মতো অসহায় মানুষের পাশে সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রবাসীরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন—এমনটাই আন্তরিকভাবে প্রত্যাশা করি।”

সমাজসেবক ও ব্যবসায়ী মারুফ শেখ বলেন, “প্রবাসী এরশাদ মুন্সীর এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। নীলার সুচিকিৎসার জন্য সমাজের সকল হৃদয়বান ও সামর্থ্যবান মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি।”

স্থানীয়রা জানান, নীলার পরিবারের আর্থিক অবস্থা দুর্বল। তাই তার চিকিৎসা ব্যয় নির্বাহে সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। প্রবাসী এরশাদ মুন্সীর এই উদ্যোগকে তারা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।