Nabadhara
ঢাকারবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর 
জুলাই ২৬, ২০২৬ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর 

গাজীপুরের টঙ্গীতে বিভিন্ন অনিয়মের দায়ে দুই ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট।

রোববার (২৬ জুলাই) গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রভাকর রায় ও মো. আরিফ হোসাঈনের নেতৃত্বে, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জাসেম ফারহানের অংশগ্রহণে টঙ্গী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ‘আল শিফা ডায়াগনস্টিক সেন্টার’ এবং ‘মেডিলাইফ ডায়াগনস্টিক সেন্টার’-এ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। ল্যাব পরিচালনার নির্ধারিত নিয়ম না মানা, রিএজেন্ট সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না করা এবং প্রয়োজনীয় লাইসেন্স ও কাগজপত্র হালনাগাদ না রাখার অভিযোগে আল শিফা ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা এবং মেডিলাইফ ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত সব অনিয়ম দূর করার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় ভবিষ্যতে পুনরায় মোবাইল কোর্ট পরিচালিত হলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

জেলা প্রশাসনের মোবাইল কোর্ট টিম জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জনস্বার্থ ও ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।