Nabadhara
ঢাকারবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুল্যায় এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, মাজার জিয়ারত ও মতবিনিময় সভা

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
জুলাই ২৬, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার রোববার (২৬ জুলাই) আশাশুনী উপজেলার কুল্যা ইউনিয়নে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। এ সময় তাকে সংবর্ধনা দেওয়া হয়, গুনাকরকাটি পীর কেবলার মাজার জিয়ারত, কর্মী সম্মেলন, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দিনের শুরুতে কুল্যা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঙ্গুর হোসেন। পরে তিনি গুনাকরকাটি রওজা শরীফে পীর কেবলার মাজার জিয়ারত করেন।

দুপুরে কুল্যাস্থ অস্ট্রেলিয়া মার্কেটে কুল্যা ইউনিয়ন জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। ইউনিয়ন আমির ও চেয়ারম্যান প্রার্থী মাওলানা ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, মাওলানা আবু বকর সিদ্দিক, সাবেক উপাধ্যক্ষ আব্দুস সবুর, উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি মাওলানা আতাউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি ফয়সাল হোসেন জনি।

বিকেলে মহিষাডাঙ্গা বাজার ও কাদাকাটি বাজারে পৃথক দুটি মতবিনিময় সভায় অংশ নেওয়ার পাশাপাশি তিনি আগারদাড়ী রহিমীয়া মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবিউল বাশার বলেন, জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান উন্নয়ন ও জনসেবার মাধ্যমে দিতে হবে। তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি অর্জনের আহ্বান জানান। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রেখে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে ইউনিয়ন আমির মাওলানা ইউসুফ আলীকে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এমপি রবিউল বাশার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।