Nabadhara
ঢাকারবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন

গোপালগঞ্জ প্রতিনিধি
জুলাই ২৬, ২০২৬ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬।

রোববার (২৬ জুলাই) জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বর্ণাঢ্য র‌্যালি শেষে গোপালগঞ্জ সদর পৌরপার্কে বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং ফরিদপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। দেশীয় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের পাশাপাশি সেগুলোর পরিচর্যায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

প্রধান অতিথির বক্তব্যে এমপি ডা. কে এম বাবর বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে প্রতিটি নাগরিকের অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যা নিশ্চিত করা প্রয়োজন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, বনজ সম্পদ সংরক্ষণ ও একটি পরিচ্ছন্ন, সবুজ পরিবেশ গড়ে তুলতে প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বর্ষা মৌসুমে প্রতিটি খালি জায়গায় বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তোলারও আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপালগঞ্জ সদর পৌরপার্কে গিয়ে শেষ হয়। সেখানে অতিথিরা ফিতা কেটে বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী এ মেলায় বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা প্রদর্শন ও বিক্রির পাশাপাশি পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।