স্টাফ রিপোর্টার, নড়াইল
মেয়াদোত্তীর্ণ হওয়ায় গণঅধিকার পরিষদ (জিওপি)-এর নড়াইল জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুনের নির্দেশক্রমে নড়াইল জেলা কমিটির মেয়াদ শেষ হওয়ায় কমিটি বিলুপ্ত করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সৈয়দ মাহাবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকালে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সৈয়দ মাহাবুবুর রহমান নড়াইল জেলা কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তীতে সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করে নড়াইল জেলা গণঅধিকার পরিষদের নতুন কমিটি গঠন করা হবে।

