Nabadhara
ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে ৩৫ গ্রাম হেরোইন ও ১ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
জুলাই ২৭, ২০২৬ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ৩৫ গ্রাম হেরোইন ও ১ হাজার পিস ইয়াবাসহ মো. মুন খান (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিস্তার রোধে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনায় জেলাজুড়ে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসআই মো. শাহীন মিয়ার নেতৃত্বে লৌহজং থানা পুলিশের একটি দল গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান চালায়।

অভিযানে শ্রীনগর উপজেলার দেউলভোগ (খারাকান্দি) গ্রামের মৃত দিপু খানের ছেলে মো. মুন খানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩৫ গ্রাম হেরোইন ও ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।