Nabadhara
ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, নড়াইল
জুলাই ২৭, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মনির গাজী (৪৫) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার কোলা গ্রামের রুকন গাজীর ছেলে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে নড়াইল সদর উপজেলার সীমাখালী এলাকায় চিত্রা সেতুতে ওঠার সময় নসিমনের সঙ্গে সেতুর উচ্চতা-নিয়ন্ত্রণকারী বারের সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা যায়, মনির গাজী বাড়ি থেকে নসিমনে করে যশোরের ভাংগুড়া গরুর হাটে যাচ্ছিলেন। দুপুরে সীমাখালী এলাকায় চিত্রা সেতুতে ওঠার সময় নসিমনটি সেতুর ওপর স্থাপিত উচ্চতা-নিয়ন্ত্রণকারী বারের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামীম আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, “মনির গাজী নামে একজন গরু ব্যবসায়ীকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।”

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করেছে। পরে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।