Nabadhara
ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় অবৈধ জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ৭০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
জুলাই ২৭, ২০২৬ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মধুমতী নদীর বানা অংশে অবৈধভাবে মাছ আহরণ রোধে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ অভিযানে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে পরিচালিত এ অভিযানে আনুমানিক ৩৭৫ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। পরে জব্দকৃত জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমী। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু।

অভিযান শেষে উপজেলা পরিষদ পুকুরপাড়ে জব্দকৃত চায়না দুয়ারী জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। সংশ্লিষ্টরা জানান, এ ধরনের অবৈধ জাল ব্যবহারের ফলে মাছের পোনা ও অন্যান্য জলজ প্রাণী নির্বিচারে নিধন হচ্ছে, যা মৎস্যসম্পদ ও নদীর জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এ কারণে অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী বলেন, “অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার বন্ধ এবং মৎস্যসম্পদ সংরক্ষণে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু বলেন, “চায়না দুয়ারী জাল মাছের পোনা ও অন্যান্য জলজ প্রাণীর জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই মৎস্যসম্পদ রক্ষায় জেলেদের আইন মেনে মাছ আহরণ এবং অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।