Nabadhara
ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সোশ্যাল মিডিয়ায় লেলিন শিকদারকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ

গোপালগঞ্জ প্রতিনিধি
জুলাই ২৭, ২০২৬ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক জেলা যুবদলের সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ তুলে এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন তার সমর্থক ও দলীয় নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রের দাবি, সিকদার শহিদুল ইসলাম লেলিন দীর্ঘদিন ধরে এলাকায় জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। তার জনপ্রিয়তা ও রাজনৈতিক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করা হয়।

দলীয় নেতাকর্মীরা বলেন, “সিকদার শহিদুল ইসলাম লেলিন সততা, ত্যাগ ও আদর্শের রাজনীতিতে বিশ্বাসী। তাকে নিয়ে ভিত্তিহীন প্রচারণা চালিয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করা যাবে না। গোপালগঞ্জের মানুষ এসব অপপ্রচার প্রত্যাখ্যান করেছে।”

তাদের ভাষ্য, মিথ্যা তথ্য ছড়িয়ে সাময়িক বিভ্রান্তি সৃষ্টি করা সম্ভব হলেও সত্য গোপন রাখা যায় না। তারা সবাইকে গুজব ও অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও সামাজিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।