Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে নদীতে মোবাইল কোর্ট, দুই হাজার মিটার অবৈধ জাল জব্দ; দুইজনকে ২৫ হাজার টাকা জরিমানা

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
জুলাই ২৮, ২০২৬ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আটজুড়ী এলাকায় মধুমতি নদীতে অবৈধভাবে মাছ শিকার রোধে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে প্রায় দুই হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এ সময় দুই ব্যক্তিকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত অভিযানে ৪০টি চায়না দুয়ারি জাল ও ৪টি বেহুন্দি জাল, যার মোট দৈর্ঘ্য প্রায় দুই হাজার মিটার, জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনা করেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমনা আইরিন। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়সহ মৎস্য বিভাগ ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানায়, নদীর জীববৈচিত্র্য সংরক্ষণ, দেশীয় মাছের প্রজনন নিশ্চিতকরণ এবং অবৈধ মৎস্য আহরণ বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।