Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগে ওয়াশিং কারখানায় অভিযান, কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জুলাই ২৮, ২০২৬ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরের নাওজোড় হোসেন মার্কেট এলাকায় একটি ওয়াশিং কারখানায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসন ও তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের যৌথ অভিযানে এ দণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তাশরীফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে নাওজোড় হোসেন মার্কেটে অবস্থিত ক্লাসিক ওয়েট অ্যান্ড ড্রাই প্রসেসিং নামের ওয়াশিং কারখানায় অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মো. মোস্তফা মাহবুব জানান, অভিযানে কারখানাটির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে মোবাইল কোর্টের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

তিনি আরও জানান, অভিযানের সময় কারখানার তিনটি ৩০০ ঘনফুট ক্ষমতাসম্পন্ন ড্রায়ার, একটি ৫০০ ঘনফুট ক্ষমতাসম্পন্ন ড্রায়ার এবং একটি ৫০০ কেজি ক্ষমতাসম্পন্ন বয়লারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে মোট প্রতি ঘণ্টায় ২ হাজার ৯০০ ঘনফুট অবৈধ গ্যাস ব্যবহার বন্ধ করা সম্ভব হয়েছে।

অভিযানে তিতাস গ্যাসের সহকারী প্রকৌশলী হাসান আল ফয়সাল, প্রকৌশলী রাকিব হাসান, প্রকৌশলী সোহেল মিয়া, সহকারী ব্যবস্থাপক মো. রুহুল আমিন, মো. সোহেল রানা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগ, জ্বালানি অপচয় ও রাষ্ট্রীয় সম্পদের অবৈধ ব্যবহার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।