Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান, দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

যশোর প্রতিনিধি
জুলাই ২৮, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে যশোর শহরের বড় বাজারে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অবৈধ জাল মজুত ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দ করা প্রায় ৮০০ মিটার চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিউল আলম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বড় বাজারের বারান্দীপাড়া এলাকার ব্যবসায়ী সুজন পালকে ২০ হাজার টাকা এবং বেজপাড়া এলাকার ব্যবসায়ী সুভাল পালকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

পরে জব্দ করা অবৈধ জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিবেশবিধ্বংসী চায়না দুয়ারি জালের ব্যবহার ও বাণিজ্য বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব জালের মাধ্যমে নির্বিচারে রেণুপোনা, ছোট-বড় মাছসহ বিভিন্ন জলজ প্রাণী ধরা পড়ে, যা দেশের মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।

তারা আরও জানান, অবৈধ চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।