Nabadhara
ঢাকাবুধবার , ২৯ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

Link Copied!

আনিসুর রহমান সুমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

“সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা কমিটি ও সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদা বেগম।

এছাড়া দুপুর সাড়ে ১২টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডারসের আয়োজনে বুড়িগোয়ালিনী স্টেশন কার্যালয়ে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা।

আলোচনা সভায় বক্তব্য দেন দেশ টিভির স্টাফ রিপোর্টার শরীফুল্লাহ কায়সার সুমন, বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, ২৪ টিভির জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, শ্যামনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিস সুমন, কলাগাছিয়া বন টহল ফাঁড়ির ইনচার্জ সরুজ কুমার দীপু, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, রেজাউর করিম, ভিসি সভাপতি আব্দুর রশিদ, সিপিজি সদস্য রুহুল আমিন, সিএমজি সদস্য পঞ্চী রানী মণ্ডল এবং লিডারসের আবু ওবায়েতসহ অন্যরা।

বক্তারা সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে রয়েল বেঙ্গল টাইগারের গুরুত্ব তুলে ধরে বাঘ ও বন রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়, পোড়াকাটলা দীপায়ন এবং কলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতার বিষয় ছিল “সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বাঘের ভূমিকা”।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএমজি সদস্য ফরিদুল ইসলাম এবং লিডারসের প্রোগ্রাম অফিসার বিকাশ কুমার দাস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।