Nabadhara
ঢাকাবুধবার , ২৯ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

গোপালগঞ্জ প্রতিনিধি
জুলাই ২৯, ২০২৬ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন দুই সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেছে জেলা বিএনপি।

গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়েরের স্বাক্ষরিত ২৮ জুলাই ২০২৬ তারিখের এক লিখিত সিদ্ধান্তে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে অ্যাডভোকেট মো. তৌফিকুল ইসলামকে আহ্বায়ক এবং ফজলুল কবির দারাকে সদস্য সচিব করা হয়েছে। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যেই মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এদিকে নতুন কমিটি ঘোষণার পর সাবেক সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম (লেলিন)-এর সাংগঠনিক অবস্থান এবং সাবেক সাধারণ সম্পাদক ফজলুল কবির দারাকে সদস্য সচিব হিসেবে বহাল রাখার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

তবে এসব আলোচনা-সমালোচনার মধ্যেই নবনিযুক্ত আহ্বায়ক অ্যাডভোকেট মো. তৌফিকুল ইসলাম ও সদস্য সচিব ফজলুল কবির দারাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সদর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং দলের নেতাকর্মীরা।

তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।