Nabadhara
ঢাকাবুধবার , ২৯ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আদালতে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে কালকিনিতে মানববন্ধন

Link Copied!

মো. মিজানুর রহমান, কালকিনি ও ডাসার প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি উপজেলায় আদালতে মিথ্যা অভিযোগ দায়ের করে সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার রমজানপুর ইউনিয়নের কালকিনি-রমজানপুর ২৪ ঘর ঈদগাহ মাঠসংলগ্ন সড়কে ২৪ ঘর হাওলাদার বাড়ি ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নাজনীন বেগম, শুকতারা বেগম, রাশিদা বেগম, মুকুল বেগম, লাইলী বেগম, তাহিরা ইসলাম, আক্তার হোসেন বেপারী, আশরাফুল, রফিক মোল্লা, তারেক, তুষারসহ স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রমজানপুর ইউনিয়ন যুবদল নেতা রাশেদ বেপারী সম্প্রতি তার দোকানে নিজের শালিকে নিয়ে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক হন। এ ঘটনায় স্থানীয়রা প্রতিবাদ জানালে প্রতিবাদকারীদের বিরুদ্ধে আদালতে দুটি মামলা দায়ের করেন তিনি।

বক্তারা আরও অভিযোগ করেন, রাশেদ বেপারী বিভিন্ন সময় স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীদের উত্ত্যক্ত করেন। এ ধরনের কর্মকাণ্ডে বাধা দিলে শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের মারধর এবং চাঁদা দাবির ঘটনাও ঘটেছে বলে তারা দাবি করেন।

মানববন্ধন থেকে ভুক্তভোগীরা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, নিরপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।