Nabadhara
ঢাকারবিবার , ২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হাতুড়িপেটা, ঢামেকে মৃত্যু; থানায় আত্মসমর্পণ স্বামীর

স্টাফ রিপোর্টার, নড়াইল
আগস্ট ২, ২০২৬ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার করফা গ্রামে পরকীয়ার সন্দেহে স্ত্রী জেসমিন বেগমকে (৩০) হাতুড়ি দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে স্বামী জসিম শেখের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত স্বামী লোহাগড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জেসমিন বেগম একই গ্রামের ছিদ্দিক রহমানের মেয়ে। অভিযুক্ত জসিম শেখ মমরেজ শেখের ছেলে। তিনি আগে জাহাজে চাকরি করলেও বর্তমানে বাড়িতেই থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে জসিম ও জেসমিনের বিয়ে হয়। তাদের আট বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। রোববার দুপুরে পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জসিম শেখ হাতুড়ি দিয়ে জেসমিনের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় কুমার রায় জানান, স্ত্রীকে আঘাত করার পর জসিম শেখ থানায় এসে আত্মসমর্পণ করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জেসমিন বেগমের মৃত্যুর খবর পাওয়া যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।