Nabadhara
ঢাকাসোমবার , ৩ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নলছিটিতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি
আগস্ট ৩, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকাল ১১টার দিকে ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে মা মেডিকেল হলকে ১২ হাজার টাকা, বিশ্বাস মেডিকেল হলকে ১ হাজার টাকা এবং শাহ আলম স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করায় লাইভ বেকারিকে ৩ হাজার টাকা এবং রাকিব স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে পাঁচটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক সাফিয়া সুলতানা বলেন, ভোক্তাদের অধিকার সংরক্ষণ, নিরাপদ পণ্য বিক্রি নিশ্চিত করা এবং বাজারে আইন মেনে ব্যবসা পরিচালনায় উদ্বুদ্ধ করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।