Nabadhara
ঢাকাসোমবার , ৩ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে ল্যাংগুয়েজ অ্যান্ড ডিবেট ক্লাবের উদ্বোধন, হুইলচেয়ার, বাইসাইকেল ও গাছের চারা বিতরণ

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আগস্ট ৩, ২০২৬ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলায় শিক্ষা, মানবিক সহায়তা, প্রযুক্তি সচেতনতা, পরিবেশ সংরক্ষণ ও জনসেবামূলক কার্যক্রম জোরদারে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল চুনাখালী স্কুল অ্যান্ড কলেজে ল্যাংগুয়েজ অ্যান্ড ডিবেট ক্লাবের উদ্বোধন, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার বিতরণ, সাইবার নিরাপত্তা ও সামাজিক সচেতনতা বিষয়ক আলোচনা, গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ, ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণ এবং অসচ্ছল পরিবারের মাঝে নগদ অর্থের চেক, সেলাই মেশিন, বীজ ভাঙার মেশিন ও ঢেউটিন বিতরণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম এবং আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষা, প্রযুক্তি, মানবিকতা ও পরিবেশ সংরক্ষণের সমন্বয়ে দক্ষ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রযুক্তির নিরাপদ ব্যবহার, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক দায়বদ্ধতা তৈরিতে উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দিনব্যাপী কর্মসূচিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, গ্রাম পুলিশ সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।