আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মাস্টার রাজ্যেশ্বর মণ্ডলকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে।
সোমবার (৩ আগস্ট) উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়া গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়। এ সময় পুলিশ বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী উপস্থিত থেকে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মাস্টার রাজ্যেশ্বর মণ্ডল রোববার (২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

