Nabadhara
ঢাকামঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে দূরারোগ্য রোগে আক্রান্ত বিএনপির নেতা মজিবর রহমান, বাঁচাতে সহযোগিতার আহ্বান

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
আগস্ট ৪, ২০২৬ ১১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাই উপজেলার দমদমা গ্রামের বাসিন্দা ও বিএনপির একনিষ্ঠ কর্মী মজিবর রহমান (৭৫) দীর্ঘদিন ধরে এক জটিল ও দূরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। অসহনীয় ব্যথা ও অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে তিনি এখন সমাজের বিত্তবান ও দলীয় নেতাকর্মীদের সহযোগিতা কামনা করছেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মজিবর রহমান পেশায় একজন চা বিক্রেতা। দীর্ঘদিন চা বিক্রি করে তিনি সংসার পরিচালনার পাশাপাশি বিএনপির বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডেও নিজের উপার্জনের অর্থ ব্যয় করেছেন। দলের দুঃসময়েও তিনি সক্রিয় ছিলেন। তিনি আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

পরিবারের সদস্যরা জানান, প্রায় ৪০ বছর আগে তার শরীরে রোগটির লক্ষণ দেখা দেয়। সময়ের সঙ্গে সঙ্গে রোগটি জটিল আকার ধারণ করেছে। বর্তমানে শরীরের বিভিন্ন স্থানে অস্বাভাবিকভাবে মাংসপিণ্ডের মতো ফোলা সৃষ্টি হয়েছে, যা তাকে তীব্র যন্ত্রণা দিচ্ছে। আর্থিক অসচ্ছলতার কারণে উন্নত চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না।

মজিবর রহমানের ছেলে নাসির উদ্দিন ও ময়ন উদ্দিন বলেন, “আমাদের বাবা দীর্ঘদিন ধরে এই রোগে ভুগছেন। বিভিন্ন সময় চিকিৎসা করানো হলেও এখন রোগটি অনেক বেড়ে গেছে। আমরা দরিদ্র হওয়ায় উন্নত চিকিৎসার ব্যয় বহন করতে পারছি না। সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করছি।”

উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী বলেন, “মজিবর রহমান আমাদের দলের একজন ত্যাগী নেতা। তিনি নিজের উপার্জনের অর্থ দিয়ে যেমন সংসার চালিয়েছেন, তেমনি দলের জন্যও ব্যয় করেছেন। আজ তার এই দুঃসময়ে আমাদের সবার পাশে দাঁড়ানো উচিত।”

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম বলেন, “রাজনীতিতে মজিবর রহমানের মতো নিবেদিতপ্রাণ কর্মীর দৃষ্টান্ত বিরল। আমরা যুবদলের পক্ষ থেকে তার পাশে দাঁড়াব এবং কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।”

আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিন বলেন, “মজিবর রহমান বিএনপির একজন পরীক্ষিত সৈনিক। আমরা সাধ্যমতো তাকে সহযোগিতা করব। একই সঙ্গে সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের তার চিকিৎসার ব্যয়ভার বহনের আহ্বান জানাই।”

স্থানীয় সচেতন মহল ও সাধারণ নেতাকর্মীরা বলেন, সারাজীবন দল ও মানুষের জন্য কাজ করা এই ত্যাগী ব্যক্তির চিকিৎসা ও পুনর্বাসনে এগিয়ে আসা সমাজ ও দলের নৈতিক দায়িত্ব। তারা বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব, সমাজের বিত্তবান ব্যক্তি এবং মানবিক সংগঠনগুলোর প্রতি তার সুচিকিৎসার জন্য জরুরি সহায়তার আহ্বান জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।