Nabadhara
ঢাকামঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে ৩৫ শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে ১ হাজার ৫০০ গাছের চারা বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি
আগস্ট ৪, ২০২৬ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতে ১ হাজার ৫০০ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম গড়ে তোলার লক্ষ্যে ঝালকাঠি জেলা পরিষদ এ উদ্যোগ গ্রহণ করে।

 

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জেলার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ৪০টি করে বিভিন্ন প্রজাতির চারা প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন।

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারিয়ার, ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান তাপু, জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রনি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন বলেন, “বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি মানুষের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তাও নিশ্চিত করে। প্রতিটি মানুষ যদি অন্তত একটি গাছ রোপণ করে এবং তার পরিচর্যা করে, তাহলে একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচি শুধু পরিবেশগত উদ্যোগ নয়, এটি একটি সামাজিক আন্দোলন। এর মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।”

তিনি শিক্ষার্থী ও শিক্ষকদের বিতরণ করা চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার আহ্বান জানিয়ে বলেন, “আজকের একটি গাছ আগামী দিনের অক্সিজেন, ছায়া ও খাদ্যের উৎস হয়ে উঠবে। তাই বৃক্ষরোপণকে সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ দেশের সবুজায়ন ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।