স্টাফ রিপোর্টার, চিতলমারী (বাগেরহাট)
বাগেরহাটের ঐতিহ্যবাহী বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো. নাসির উদ্দিন শেখ মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ কমিটির অনুমোদন প্রদান করে।
অনুমোদিত কমিটিতে পদাধিকারবলে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী টিপু সুলতান। এছাড়া অভিভাবক প্রতিনিধি হিসেবে মো. ইকবাল হোসেন এবং শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. মুনশিরফিকুল ইসলাম হক সদস্য মনোনীত হয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী টিপু সুলতান জানান, শিক্ষা বোর্ডের অনুমোদনের মাধ্যমে নতুন অ্যাডহক কমিটির অনুমোদনপত্র হাতে পেয়েছি। নতুন কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক ব্যবস্থাপনা আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নতুন কমিটির কার্যকর নেতৃত্বে শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

