Nabadhara
ঢাকামঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দেড় বছর বয়সী শিশুর মৃত্যু

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
আগস্ট ৪, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে ফাতেমা আক্তার (দেড়) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে উপজেলার শহীদবাগ ইউনিয়নের চরসাব্দী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা আক্তার ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাঁচবাগ গাভীশিমূল এলাকার নুরুল ইসলামের মেয়ে। জানা গেছে, শিশুটির বাবা বর্তমানে সৌদি আরবে কর্মরত। গত ২১ জুলাই ফাতেমা তার মা ও তিন বছর বয়সী বড় ভাই আব্দুল্লাহকে নিয়ে নানাবাড়িতে বেড়াতে আসে।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নানাবাড়ির আঙিনার উত্তর পাশে বাঁধসংলগ্ন পুকুরপাড়ে বড় ভাইয়ের সঙ্গে খেলতে যায় ফাতেমা। কিছুক্ষণ পর বড় ভাই আব্দুল্লাহ ফিরে এসে মাকে জানায়, ফাতেমা খেলতে গিয়ে পুকুরে পড়ে গেছে। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করেন। উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।