Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুর-ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৬ লাখ টাকার মাদক ও অবৈধ সিরাপ জব্দ

মো.ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
আগস্ট ৬, ২০২৬ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

মো.ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর-ফুলবাড়ী সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযানে ৬ লাখ ১১ হাজার ৭৫০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ইনজেকশন, ইস্কফ সিরাপ এবং বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট থেকে ৫ আগস্ট পর্যন্ত ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর আওতাধীন কাটলা বিশেষ ক্যাম্প, বিরামপুর বিশেষ ক্যাম্প, দাইনুর বিওপি ও খানপুর বিওপি পৃথক চারটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে বাংলাদেশর অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় ৫ হাজার ৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৬৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন, ৫০ বোতল ইস্কফ সিরাপ এবং ৬১৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার করা মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্যের মোট সিজার মূল্য ৬ লাখ ১১ হাজার ৭৫০ টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

বিজিবির ধারাবাহিক এ ধরনের অভিযানের ফলে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।