Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের কালিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

স্টাফ রিপোর্টার, নড়াইল
আগস্ট ৬, ২০২৬ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলার জোকারচর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমেনা বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সালামাবাদ ইউনিয়নের জোকারচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম ওই গ্রামের খলিল মোল্যার স্ত্রী।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে নিজ ঘরের বৈদ্যুতিক বাল্বের সুইচ দিতে গিয়ে আমেনা বেগম হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাজ মোহাম্মদ মল্লিক তাকে মৃত ঘোষণা করেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।