Nabadhara
ঢাকাশুক্রবার , ৭ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ইউএনও’র নির্দেশ উপেক্ষা করে বিএনপি নেত্রীর জমিতে রাস্তা নির্মাণের অভিযোগ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
আগস্ট ৭, ২০২৬ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনা উপেক্ষা করে বিএনপি নেত্রীর পৈত্রিক জমি দখল করে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি উপজেলার বাটাজোর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত আব্দুল হক সরদারের মেয়ে বিএনপি নেত্রী রেবেকা সুলতানা রিয়ার পৈত্রিক পুকুরপাড় দিয়ে প্রতিবেশী ছত্তার ফকিরের দোকান পর্যন্ত স্থানীয় ১২টি পরিবারের লোকজন দীর্ঘদিন ধরে চলাচল করে আসছেন। এতদিন চলাচলে পরিবারটির পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হয়নি।

রেবেকা সুলতানা রিয়া শুক্রবার দুপুরে অভিযোগ করে বলেন, সম্প্রতি তাদের পরিবারের কাউকে না জানিয়ে পুকুরপাড়ের জমি দখল করে সরকারি প্রকল্পের মাধ্যমে ইটের সলিং রাস্তা নির্মাণের কাজ শুরু করা হয়। এতে বাটাজোর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য পারভীন বেগম ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজাদ প্যাদার সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, বিষয়টি উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের জানানোর পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উভয় পক্ষের জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের নির্দেশনা দেওয়া হয়। কিন্তু ইউএনওর নির্দেশনা উপেক্ষা করে বর্তমানে তার পুরো জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

রাস্তা নির্মাণ বন্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন রেবেকা সুলতানা রিয়া।

অভিযোগের বিষয়ে জানতে শুক্রবার দুপুরে বাটাজোর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আজাদ প্যাদার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে এর আগে তিনি জানিয়েছিলেন, রাস্তার ঠিকাদার বা বাস্তবায়নকারী—কোনোটিই তিনি নন। রাস্তাটি প্রায় একশ বছরের পুরোনো হওয়ায় ইটের সলিং করার জন্য তিনি সুপারিশ করেছেন।

বাটাজোর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য ও রাস্তা নির্মাণ প্রকল্পের সভাপতি পারভীন বেগম বলেন, “উভয় পক্ষের জমির ওপর দিয়ে রাস্তা নেওয়া হয়েছে। ইউএনও স্যারের সিদ্ধান্ত উপেক্ষা করা হয়নি।”

এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, “আমরা সরেজমিনে পরিদর্শন করে রাস্তা নির্মাণের বিষয়ে যে সিদ্ধান্ত দিয়েছি, তা বাস্তবায়ন না করে যদি অভিযোগকারীর জমির ওপর দিয়ে পুরো রাস্তা নেওয়া হয় এবং অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।