মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুসহ অসুস্থ নেতৃবৃন্দের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মিজানুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, মো. মোতালেব হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান শান্ত, সরকারি অধ্যাপক নাজমুল হক লিটন, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল গাজী, মনিরামপুর কলেজ ছাত্রদলের সাংগঠনিক সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন, বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম ও কৃষক নেতা খলিলুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ ছাড়া উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন।
সংক্ষিপ্ত আলোচনা শেষে অসুস্থ নেতৃবৃন্দের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও দলের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
মনিরামপুর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস বলেন, “রাজনীতি শুধু পদ-পদবি কিংবা সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়; একে অপরের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোই আমাদের রাজনৈতিক ও মানবিক দায়িত্ব। যারা দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ-তিতিক্ষা করেছেন, আজ তারা অসুস্থ হয়ে শয্যাশায়ী। তাদের এই কঠিন সময়ে আমরা কেউ একা নই—দলীয় নেতাকর্মীরা তাদের পাশে আছে।”
তিনি আরও বলেন, “মহান আল্লাহ যেন আমাদের প্রিয় নেতৃবৃন্দকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং তাদের আবারও আমাদের মাঝে সুস্থভাবে ফিরিয়ে দেন—এটাই আজকের দোয়া মাহফিলের মূল প্রত্যাশা।”

