Nabadhara
ঢাকাশনিবার , ৮ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভাণ্ডারিয়ায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Link Copied!

মো. শফিউল ইসলাম রনি, ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত কর্মসূচি এবং পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী আহমাদ সোহেল মনজুর সুমনের সার্বিক দিকনির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

ধাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এবং ধাওয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মলাদ জমাদ্দার, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাধারণ সম্পাদক ছাকিব হোসেন সম্রাট, ধাওয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক এ এম জামাল হায়দার, ধাওয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আব্দুল আলিম এবং সাবেক ছাত্রনেতা ইবনে সাকিব রিয়াদ।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ সুরক্ষার এ সামাজিক আন্দোলনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে প্রত্যেককে অন্তত তিনটি করে গাছের চারা রোপণ ও পরিচর্যার আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।