Nabadhara
ঢাকারবিবার , ৯ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে পুশইন ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ

যশোর প্রতিনিধি
আগস্ট ৯, ২০২৬ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সীমান্ত দিয়ে পুশইন, অবৈধ অস্ত্র ও জাল নোটের প্রবেশ ঠেকাতে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি-ছিনতাই ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৯ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘অমিত্রাক্ষর’-এ এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আশেক হাসানের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সীমান্ত দিয়ে অবৈধভাবে মানুষ পুশইন, অস্ত্র ও জাল নোটের প্রবেশ রোধে সংশ্লিষ্টদের আরও সতর্ক ও সক্রিয় থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখার নির্দেশ দেওয়া হয়। সড়ক দুর্ঘটনা ও যানজট নিয়ন্ত্রণ, বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা এবং বাল্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

সভায় শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও শব্দদূষণমুক্ত রাখা এবং বিভিন্ন মার্কেটে স্থাপিত সিসি ক্যামেরা সচল রাখার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারি বিভিন্ন দপ্তর, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।