Nabadhara
ঢাকাসোমবার , ১০ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
আগস্ট ১০, ২০২৬ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে বরাবরের মতো এবারও ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে রাজশাহী ক্যাডেট কলেজ। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৪৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে রাজশাহী ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় রাজশাহী ক্যাডেট কলেজের মোট ৪৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের প্রত্যেকেই জিপিএ-৫.০০ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে অন্যান্য বছরের মতো এবারও রাজশাহী ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। ভালো ফলাফলের ক্ষেত্রে এ প্রতিষ্ঠানের রয়েছে দীর্ঘদিনের গৌরবোজ্জ্বল ঐতিহ্য।

তিনি আরও বলেন, ক্যাডেট কলেজগুলোতে শুধু একাডেমিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয় না; ক্যাডেটদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের জন্য মৌলিক সামরিক প্রশিক্ষণ, খেলাধুলা ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। পাশাপাশি সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ রয়েছে।

ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও নৈতিক চরিত্রে সমৃদ্ধ করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান তিনি।

রাজশাহী ক্যাডেট কলেজের এই সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখতে সবার আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।