Nabadhara
ঢাকাসোমবার , ১০ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে ৩৫০ শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ করলেন এমপি বাচ্চু মোল্লা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
আগস্ট ১০, ২০২৬ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

‘সুস্থ দেহ, সুন্দর মন—খেলাধুলায় বাড়ে জীবন; মাদককে না বলুন, খেলাধুলাকে আপন করুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুরে ৩৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টায় দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে এসব ফুটবল তুলে দেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাক আহমেদ, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. কামাল হোসেন, উপজেলা প্রকৌশলী আসাদুল্লাহ বাচ্চু, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, উপজেলা যুবদলের সভাপতি বেনজির আহমেদ বাচ্চু এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল।

এ ছাড়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের শিক্ষক ও প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ফুটবল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা বলেন, খেলাধুলা শুধু শরীরচর্চার মাধ্যম নয়; এটি শিক্ষার্থীদের মানসিক বিকাশ, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।

তিনি বলেন, তরুণ সমাজের সুস্থ ও ইতিবাচক বিকাশে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার সমন্বিত চর্চা প্রয়োজন। একটি সুস্থ ও শক্তিশালী জাতি গঠনে খেলাধুলার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাচ্চু মোল্লা আরও বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলার পরিবেশ তৈরি করতে হবে। শিক্ষার্থীদের মাঠমুখী করতে পারলে তাদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব হবে। মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

পরে দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং কলেজের প্রতিনিধিদের হাতে একটি করে ফুটবল তুলে দেন সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ বলেন, শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদকবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।