Nabadhara
ঢাকাসোমবার , ১০ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় এসএসসি ও সমমানে জিপিএ-৫ পেয়েছেন ১৩৫ জন

Link Copied!

মো. মিজানুর রহমান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ১৩৫ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে এসএসসিতে ১২৩ জন, দাখিলে ১০ জন এবং ভোকেশনালে ২ জন জিপিএ-৫ অর্জন করেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষায় কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে সর্বোচ্চ ২৬ জন জিপিএ-৫ পেয়েছেন। এছাড়া ধর্ম্মেশ্বর মহেশা উচ্চ বিদ্যালয়ের ১৬ জন, বাংলাবাজার উচ্চ বিদ্যালয়ের ১৬ জন, হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৫ জনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জিপিএ-৫ অর্জন করেছেন।

এসএসসিতে জিপিএ-৫ পাওয়া অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—দরদী উচ্চ বিদ্যালয় ৫ জন, শহীদবাগ বালিকা উচ্চ বিদ্যালয় ৫ জন, সারাই পোদ্দারপাড়া উচ্চ বিদ্যালয় ৪ জন, মদামুদন উচ্চ বিদ্যালয় ২ জন, আলহাজ্ব আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় ৩ জন, টেপামধুপুর উচ্চ বিদ্যালয় ৩ জন, বড়ুয়াহাট উচ্চ বিদ্যালয় ২ জন, ভায়ারহাট উচ্চ বিদ্যালয় ৫ জন, সারাই মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয় ১ জন, শিবু উচ্চ বিদ্যালয় ৩ জন, টেপামধুপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ২ জন, ইমামগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ ৫ জন, শহীদবাগ স্কুল অ্যান্ড কলেজ ১ জন, মীরবাগ বালিকা উচ্চ বিদ্যালয় ১ জন, নবীজন নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ১ জন, ভায়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় ১ জন, কাউনিয়া দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয় ৩ জন, নিজদর্পা উচ্চ বিদ্যালয় ২ জন এবং নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয় ১ জন।

দাখিল পরীক্ষায় হারাগাছ ধুমের পাড় আলিম মাদরাসা, ধুমেরকুঠি ফাজিল মাদরাসা ও রাসূলপুর মোজাহারিয়া দাখিল মাদরাসা থেকে একজন করে, বড়ুয়াহাট কেরামতিয়া ফাজিল মাদরাসা থেকে ৪ জন, ভায়ারহাট পিয়ারীয়া ফাজিল মাদরাসা থেকে ২ জন এবং টেপামধুপুর আঃ ফাজিল মাদরাসা থেকে একজন জিপিএ-৫ পেয়েছেন।

এদিকে, হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখা থেকে ২ জন পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তাহের আলী জানান, এ বছর উপজেলার ৩৪টি উচ্চ বিদ্যালয় থেকে ২ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ১ হাজার ৬২২ জন উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ১২৩ জন। এ বিভাগে গড় পাসের হার ৫৯ দশমিক ৮৮ শতাংশ।

দাখিলে উপজেলার ১৭টি মাদরাসা থেকে ৬৩৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৩৯৬ জন উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ১০ জন। গড় পাসের হার ৬২ দশমিক ০৬ শতাংশ।

ভোকেশনালে ৬টি উচ্চ বিদ্যালয়ের শাখা থেকে ২০৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৩৮ জন উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ২ জন। গড় পাসের হার ৬৭ দশমিক ৯৮ শতাংশ।

তবে চলতি বছর কাউনিয়া উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় কোনো শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাসের সাফল্য অর্জন করতে পারেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।