Nabadhara
ঢাকাসোমবার , ১০ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে নৌযান শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
আগস্ট ১০, ২০২৬ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে নৌযান সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে নৌযান শুমারি-২০২৬ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেসবাহ উদ্দিন।

সভায় নৌযান শুমারি-২০২৬ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. রাসিউল ইসলাম।

অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা হুসাইন আহমাদ, জেলা মৎস্য কর্মকর্তা সানজিদা হক, পানি উন্নয়ন বোর্ড বাগেরহাটের উপসহকারী প্রকৌশলী মো. হুমায়ুন কবির, সুন্দরবন পূর্ব বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মো. শাহজাহান আলী, পুলিশ সুপারের কার্যালয়ের কন্ট্রোল রুম ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আসলাম বাহার বুলবুল, বাগেরহাট সদর নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. কামাল হোসেন, কোস্টগার্ড পশ্চিম জোনের প্রতিনিধি লেফটেন্যান্ট মুশফিক উস সালেহীন এক্সবিএন, বাগেরহাট প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক মো. ইয়ামিন আলী, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি মো. শফিকুল ইসলাম, কেবি মাছ বাজারের প্রতিনিধি এবং নৌযান শ্রমিক ইউনিয়নের চারটি সংগঠনের প্রতিনিধিরা।

এ ছাড়া জেলা ও উপজেলা পরিসংখ্যান অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

সভায় জেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. রাসিউল ইসলাম জানান, তার নেতৃত্বে চারজন জোনাল কর্মকর্তাসহ মোট ৩৩ জন তথ্য সংগ্রহকারী বাগেরহাট জেলাজুড়ে নৌযান শুমারির তথ্য সংগ্রহ করবেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, নৌযান শুমারি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জেলার সব নৌযান যেন শুমারির আওতায় আসে, সে লক্ষ্যে সবাইকে সম্মিলিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।