Nabadhara
ঢাকাসোমবার , ১০ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি 
আগস্ট ১০, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি 

বাগেরহাটের কচুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে জেলা পরিষদের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুদান বিতরণ করা হয়। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে নগদ অর্থ তুলে দেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ।

অনুদান বিতরণকালে জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। জেলা পরিষদের এই ক্ষুদ্র চেষ্টা তাঁদের কিছুটা হলেও সহায়তা করবে। এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, জেলা বিএনপি নেতা অহিদুজ্জামান পল্টু, কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কচুয়া উপজেলা শাখার আহ্বায়ক তারিকুল ইসলাম, সাংবাদিক খান সুমনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

আর্থিক সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত দোকান ব্যবসায়ীরা জেলা পরিষদ ও স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।