মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন সাংবাদিক ও কবি অধ্যাপক হোসাইন নজরুল হকের কনিষ্ঠ পুত্র ফারদিন শাহারিয়ার। তিনি মনিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
ফারদিন শাহারিয়ার প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও বিশিষ্ট কবি অধ্যাপক হোসাইন নজরুল হক এবং ফাতেমা খানম দম্পতির কনিষ্ঠ সন্তান। তার বড় ভাই ফাহিম শাহারিয়ার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্সের চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন করেছেন।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ফারদিন শাহারিয়ার জানান, তিনি উচ্চশিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান। এ লক্ষ্যে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
ফারদিনের এ সাফল্যে তার পরিবার, শিক্ষক ও স্বজনদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে মনিরামপুর প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা ফারদিনের উজ্জ্বল ভবিষ্যৎ ও কাঙ্ক্ষিত লক্ষ্যে সফলতা কামনা করেন।

