Nabadhara
ঢাকাসোমবার , ১০ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে নিখোঁজের দুদিন পর কালামের মরদেহ উদ্ধার

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 
আগস্ট ১০, ২০২৬ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে নিখোঁজের দুদিন পর কালাম সরদার (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকালে ইউনিয়নের আগরদাড়ী গ্রামের টেনুদের বাড়ির পেছনের ড্রেনের পাশ থেকে কাদামাটি মাখা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কালাম সরদার আগরদাড়ী গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার (৮ আগস্ট) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি তিনি। পরে স্ত্রী ও দুই ছেলে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পরদিন বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুরকে জানানো হলে তিনি থানায় অভিযোগ করার পরামর্শ দেন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পাশের বাড়ির এক নারী হাঁসের বাচ্চা খুঁজতে গিয়ে বাড়ির পেছনে ড্রেনের কাছে কাদামাটি মাখা অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখেন। প্রথমে তাকে পাগল ভেবে বিষয়টি অন্যদের জানান। পরে কালামের স্ত্রী ও সন্তানরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

খবর পেয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খান পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের বড় ছেলে গোল্ডেন ও ছোট ছেলে মামুন বলেন, ‘আমাদের বাবার সঙ্গে কারও কোনো দ্বন্দ্ব ছিল না। তবে পাশের নুর ইসলাম সরদারদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে।’

আশাশুনি থানার ওসি শামীম আহমদ খান বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে এখনই এ বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।