নিজস্ব সংবাদদাতা,চিতলমারী
বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুর ১টার দিকে বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক কাজী টিপু সুলতানের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত এডহক কমিটির সভাপতি মো. নাসির উদ্দিন শেখের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মণ্ডল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চিতলমারী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ঠান্ডু, সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক ও শফিকুল ইসলাম বাবু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নেয়ামত আলী খান, বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম শেখ, সহসভাপতি এস এম হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক লাবলু শেখ, অভিভাবক সদস্য ইকবাল হোসেন, শিক্ষক প্রতিনিধি মুন্সি রফিকুল ইসলাম সবুজসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় প্রধান অতিথি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সভায় নবগঠিত কমিটির সদস্যরা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

