Nabadhara
ঢাকামঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সভা, শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ

স্টাফ রিপোর্টার, নড়াইল
আগস্ট ১১, ২০২৬ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার চাচই ধানাইড় মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা, শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাচই ধানাইড় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

এ সময় আরও বক্তব্য দেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন এবং লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান।

অনুষ্ঠানে লোহাগড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ কুমার বিশ্বাস, জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম সুমনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বাল্যবিবাহের ক্ষতিকর দিক, এর সামাজিক ও পারিবারিক প্রভাব এবং বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

পরে প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম মেধাবী শিক্ষার্থীদের মাঝে ইংরেজি ডিকশনারি, বিভিন্ন শিক্ষা উপকরণ, খেলাধুলার সামগ্রী ও গাছের চারা বিতরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।