Nabadhara
ঢাকামঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে বিদেশি মদসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার 
আগস্ট ১১, ২০২৬ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার 

বাগেরহাটের চিতলমারীতে তিন বোতল বিদেশি মদসহ অমিত মণ্ডল (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার রত্নপুর জামে মসজিদের সামনে সড়ক থেকে তাকে আটক করা হয়।

আটক অমিত মণ্ডল বাগেরহাটের ফকিরহাট উপজেলার কলকলিয়া গ্রামের অসীম মণ্ডলের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চিতলমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমন হাসান, সহকারী উপপরিদর্শক (এএসআই) আনিস ও এএসআই এনামুল অভিযান পরিচালনা করেন। এ সময় অমিত মণ্ডলকে তিন বোতল ভারতীয় মদসহ আটক করা হয়।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান জানান, এ ঘটনায় অমিত মণ্ডলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।