Nabadhara
ঢাকাবুধবার , ১২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকের ওপর হামলা: গৌরনদীতে আসামি গ্রেপ্তারের দাবিতে থানার সামনে অবস্থান

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
আগস্ট ১২, ২০২৬ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুলফিকারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধান আসামি মাসুম হাওলাদারকে গ্রেপ্তারের দাবিতে থানার সামনে অবস্থান কর্মসূচি, মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে গৌরনদী মডেল থানার প্রধান ফটকের সামনে গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক হাসান রাসেল অংশ নিয়ে সাংবাদিকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সাধারণ সম্পাদক হানিফ সরদার, সদস্য কাজী আলামিন, বিএম বেলালসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা।

বক্তারা বলেন, একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা হওয়ার পরও প্রধান আসামি গ্রেপ্তার না হওয়া উদ্বেগজনক। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

প্রতিবাদ সভা থেকে অনতিবিলম্বে মামলার প্রধান আসামি মাসুম হাওলাদারকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।