Nabadhara
ঢাকাবুধবার , ১২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
আগস্ট ১২, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজন, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বহুল প্রচারিত দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৈনিক ইত্তেফাকের সাংবাদিক ও আত্রাই নানা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ফরিদুল আলম পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক করতোয়া পত্রিকার আত্রাই উপজেলা প্রতিনিধি ও আত্রাই থানা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. মুজাহিদ খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক করতোয়া দীর্ঘদিন ধরে পাঠকের আস্থা ধরে রেখেছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজের নানা অনিয়ম দূর করার পাশাপাশি মানুষকে প্রগতির পথে এগিয়ে যেতে সহায়তা করে।

তিনি বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সাংবাদিকরা ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে সবসময় পাশে থাকবেন—এটাই প্রত্যাশা। এ সময় তিনি দৈনিক করতোয়ার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুব আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আব্দুল জলিল চকলেট এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, আত্রাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি সরদার মাহমুদ উত্তাল, সাধারণ সম্পাদক মো. শাহাদুল ইসলাম বাবু, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, কার্যনির্বাহী সদস্য মোছা. রিমা খাতুন, মো. পারভেজ গাদ্দাফীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

আলোচনা সভা শেষে অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় পত্রিকাটির দীর্ঘ পথচলা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় ভূমিকা এবং ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।