মো. এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক করতোয়া পত্রিকার সুবর্ণজয়ন্তী পেরিয়ে গৌরবের ৫১ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল।
পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী হাসান খান বাবলা, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার ও জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন এখন টিভি ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি লুৎফর রহমান। এতে স্বাগত বক্তব্য দেন দৈনিক করতোয়ার পঞ্চগড় প্রতিনিধি সামসউদ্দীন চৌধুরী কালাম।
বক্তারা বলেন, দীর্ঘ পাঁচ দশকের পথচলায় দৈনিক করতোয়া বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। আগামীতেও গণমানুষের কথা তুলে ধরে পত্রিকাটি সাংবাদিকতার অঙ্গনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
আলোচনা সভা শেষে দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

