Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সিরাজদিখানে কৃষিজমি ও জলাশয় ভরাটের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

Link Copied!

নাদিম হায়দার, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে কৃষিজমি ও জলাশয় ভরাটের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ভরাট কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি বিনষ্ট করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার বাসাইল ইউনিয়নের পাথরঘাটা, চরবিশ্বনাথ, সতুরচর ও গুয়াখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে ড্রেজারের মাধ্যমে কৃষিজমি ও জলাশয় ভরাটের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি বিনষ্ট করা হয়। তবে অভিযান চলাকালে ঘটনাস্থলে অবৈধভাবে ভরাটকাজে জড়িত কাউকে পাওয়া যায়নি।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি ও জলাশয় রক্ষায় অবৈধভাবে বালু ভরাটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে কৃষিজমি ও জলাশয় রক্ষায় উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট নিয়মিত পরিচালনা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।