Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন কারারুদ্ধ আওয়ামী লীগ নেতা মামুন মন্ডল

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
আগস্ট ১৩, ২০২৬ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কারারুদ্ধ গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল।

বুধবার (১২ আগস্ট) সকালে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে বিকেলে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় প্রিজন ভ্যানে ওঠানোর আগে তিনি এ ঘোষণা দেন। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, গাজীপুর জেলা গারদখানা থেকে হাতকড়া পরা অবস্থায় পুলিশ তাকে প্রিজন ভ্যানে তোলার জন্য নিয়ে যাচ্ছিল। এ সময় তিনি হঠাৎ দাঁড়িয়ে উপস্থিত লোকজনের সামনে বলেন, ‘আমি দেশবাসীর সকলের কাছে ক্ষমা চাই। আজ থেকে আওয়ামী লীগের সকল পদ-পদবি থেকে আমি অব্যাহতি নিয়েছি। আমি আর কোনোদিন আওয়ামী লীগ করব না। আমি ইসলামিকভাবে নিজেকে গড়ে তুলতে চাই। সবাই দোয়া রাখবেন আমার জন্য।’

জানা গেছে, ২০২৫ সালের ১৭ জানুয়ারি রাজধানীর রূপায়ণ সিটি থেকে আব্দুল্লাহ আল মামুন মন্ডলকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি গাজীপুরে কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ জুলাই ঘোষিত গাজীপুর মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পান মামুন মন্ডল। এর আগে তিনি গাজীপুর সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের পরপর দুইবার নির্বাচিত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন।

ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন মামুন মন্ডল। ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদে তিনি ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। পরে স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে কাউন্সিলর নির্বাচিত হন।

২০২২ সালে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে প্রকাশিত সংবাদে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের তালিকায়ও তার নাম উঠে আসে। সে সময় মহানগর আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতৃত্বে তার অবস্থান নিয়ে আলোচনা ছিল। ২০২৪ সালে মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক হওয়ার পর তার রাজনৈতিক অবস্থান আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

তবে ছাত্র রাজনীতিতে থাকাকালে হত্যাসহ কয়েকটি মামলায় তার জড়িত থাকার অভিযোগ ছিল বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। পরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব মামলা নিষ্পত্তি করেন বলেও অভিযোগ রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।