Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় ৮০ পিস ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
আগস্ট ১৩, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে উপজেলার বাকাল ইউনিয়নের পয়সারহাট বাজারে কাওছার হাওলাদারের চায়ের দোকানের সামনে ইয়াবা বিক্রির সময় তাদের গ্রেপ্তার করা হয়।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পয়সারহাট বাজারের পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা বিক্রির অভিযোগে ছয়জনকে ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—গৌরনদী উপজেলার নন্দনপট্টি গ্রামের মৃত আব্দুর রব সরদারের ছেলে মহিউদ্দিন হেমওলা সরদার (৪২), গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পীড়েরবাড়ী গ্রামের মৃত বিজয় কৃষ্ণ মল্লিকের ছেলে বিকাশ মল্লিক ওরফে দয়াল (৪২), পশ্চিম নৈয়ারবাড়ী গ্রামের মোতালেব বয়াতীর ছেলে মিরন বয়াতী (৫২), উত্তরপাড় গ্রামের মৃত বিমল অধিকারীর ছেলে উজ্জল অধিকারী (৩০), পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার বালিহারী গ্রামের আব্দুল বারেক ওরফে কাবারেকের ছেলে আব্দুর রাজ্জাক (৪৩) এবং আগৈলঝাড়া উপজেলার পয়সা গ্রামের মৃত গয়েজ উদ্দিন সরকারের ছেলে শামসুল হক (৪০)।

পুলিশ জানায়, অভিযানের সময় পশ্চিম পয়সা গ্রামের এনাজউদ্দিন সিকদার ও মিজানুর রহমান সিকদার (৪২) পালিয়ে যান।

এ ঘটনায় আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

ওসি মো. মাসুদ খান আরও জানান, গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।