Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সদরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ দোকানিকে ৯০ হাজার টাকা অনুদান

ফরিদপুর প্রতিনিধি
আগস্ট ১৩, ২০২৬ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের সিরামদিয়া হাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার দোকানিকে ৯০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় সিরামদিয়া হাটে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে এ অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু, কৃষকদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির ও স্পেনপ্রবাসী সরোয়ার হোসেনের আর্থিক সহযোগিতায় এ অনুদান দেওয়া হয়।

জানা গেছে, গত ২ আগস্ট দিবাগত রাতে সিরামদিয়া হাটে চারটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দোকানগুলো পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক সংকটে পড়েন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে এবং তাদের সাময়িকভাবে আর্থিক সহায়তা দিতে এ অনুদান প্রদান করা হয়।

অনুদান বিতরণকালে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু, চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোস্তফা কবির, সদরপুর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুর রাজ্জাক তাজুল, সাধারণ সম্পাদক মাসুদ হাসান রানাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।