Nabadhara
ঢাকাশনিবার , ১৫ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খোকসায় আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ৩০টি ফলজ গাছ বিতরণ

Link Copied!

নাহিদুজ্জামান শয়ন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুরে আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের শিশু-কিশোরদের নিয়ে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফেরা’।

‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর আওতায় আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে ৩০টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়। শিশু-কিশোরদের হাতে গাছ তুলে দেওয়ার মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি তাদের মধ্যে প্রকৃতি ও বৃক্ষের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি করাই ছিল এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক অসীম কুমার সরকার বলেন, শোমসপুরের আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষা, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে ‘ফেরা’ কাজ করে যাচ্ছে। ছোট পরিসরে এবারের কর্মসূচি আয়োজন করা হলেও ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

‘ফেরা’র পক্ষ থেকে জানানো হয়, আগামী বছর শোমসপুরের আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের প্রতিটি পরিবারকে সম্পৃক্ত করে আরও বড় পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।

গাছের চারা বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক অসীম কুমার সরকার, বিশু সরকার, নিপাশ সরকার, সজীব সরকার, গৌতম সরকার, উত্তম সরকার, বৈশাখী রানী, স্মৃতি রানী ও প্রিয়া রানী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।