Nabadhara
ঢাকাশনিবার , ১৫ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভেড়ামারায় ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
আগস্ট ১৫, ২০২৬ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার ভেড়ামারায় ১৫ আগস্ট উপলক্ষে দলীয় নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টার অভিযোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগ নেতা সোহেল রানা পবন এবং তাঁর ভাই রুবেল মাহমুদ রতনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের পাশের কুচিয়ামোড়া বাজারসংলগ্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহেল রানা পবন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের উপজেলা সহসভাপতি। তাঁর ভাই রুবেল মাহমুদ রতন বাহাদুরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।

পুলিশ জানায়, পবন ও রতন দীর্ঘদিন ধরে গোপনে দলীয় কার্যক্রম চালিয়ে আসছিলেন। ১৫ আগস্ট উপলক্ষে তাঁদের নেতৃত্বে নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা চলছে—এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান পরিচালনা করা হয়।

কুচিয়ামোড়া ক্যাম্পের ইনচার্জ মো. আব্দুস সালাম জানান, ১৫ আগস্ট উপলক্ষে পবন ও তাঁর ভাই রতনের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা খিচুড়ি রান্না করছিলেন এবং সেখানে সংগঠিত হচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দুই ভাইকে গ্রেপ্তার করে। পরে তাঁদের ভেড়ামারা থানায় নেওয়া হয়।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ জাহেদুর রহমান বলেন, ‘তাঁরা দুজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় নেতা ছিলেন। সংগঠিত হওয়ার খবর পাওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।